শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

দুবাইয়ে সম্মাননা পেলেন চট্রগ্রামের সন্তান আজিজ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার

মো: রিদোয়ান,স্টাফ রিপোর্টার: প্রবাসে সততা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর গ্রামের কৃতি সন্তান আজিজুদ্দীন তালুকদার (৩৬)। হারানো ব্যাগ মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেয়েছেন দুবাই পুলিশের কাছ থেকে।

জানা গেছে, দুবাইয়ের নায়েফ গোল্ড সুক বাজারে কর্মরত আজিজ পেশাগত কাজের পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান।
গত সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে করে আতানা হোটেলে পৌঁছে দেন।
পথে আল বাশরা এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে হোটেলে নামার সময় দম্পতি অসাবধানতাবশত গাড়িতে ফেলে যান একটি হাতব্যাগ।

ব্যাগটিতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিষয়টি জানাজানি হলে পরদিন নায়েফ থানার ফোনে আজিজ ব্যাগসহ সেখানে হাজির হন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মোহামেদ ইয়াকুবের উপস্থিতিতে তিনি ব্যাগটি মালিকদের হাতে তুলে দেন।

ব্যাগ ফেরত পাওয়ার পর ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা স্বরূপ নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা গ্রহণ করেননি। তিনি জানান, “আমি কেবল দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি।”

ব্যক্তিগত সততা ও নৈতিকতার স্বীকৃতিস্বরূপ দুবাই পুলিশ আজিজকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করেছে। প্রবাসের মাটিতে এমন সততার দৃষ্টান্ত স্থাপন করে ফটিকছড়ির এই যুবক শুধু নিজের নয়, দেশেরও সুনাম উজ্জ্বল করলেন।

প্রবাস জীবনের সংগ্রামের ভিড়ে আজিজের এই সততা যেন অন্ধকারে আলোর শিখা। তিনি প্রমাণ করেছেন—অর্থ নয়, সততা ও নৈতিকতাই একজন মানুষকে মহৎ করে তোলে। ফটিকছড়ির এই তরুণ আজিজ আজ শুধু এক প্রবাসী শ্রমিক নন, তিনি সততার উজ্জ্বল এক নক্ষত্র, যিনি দেশ-বিদেশে বয়ে এনেছেন গৌরব ও সম্মানের আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost