শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

খালেদাজিয়াকে নিয়ে প্রিসিলার “ভালো খবর”

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার

ভালো খবর

–প্রিসিলা–

আজ কাঁদতে চাই মন ভিজে যায়,
আজ কাঁদব ঠিকই—তবু কাঁদতে মানা সেই নিয়মের দায়।
আশা করতে দোষ কি বলো?
দু চোখের জল আজ চুপচাপ বেঁধে রাখব,
কষ্টগুলো ভাঁজ করে গভীরে লুকিয়ে রাখব,
কি আর হবে—আজ না হয় একটু মিছে হাসব।

আকাশে কালো মেঘ জমে,
বৃষ্টি এল বলে মনে হয়—
কিন্তু হঠাৎ সূর্য ঠিকই উঁকি দেবে,
কে জানে, হয়তো ঠিক এই এখনই।

সাগরের হিসহিসে ঢেউ গর্জায়,
জাহাজ বুঝি ডুবে যাবে—
কিন্তু না, এত সহজে ডোবে না কিছুই,
ইঞ্জিন চালিয়ে সামনে যেতেই হয়।

কালবৈশাখীর হাওয়ায় পাখির বাসা কাঁপে,
উড়ে যাবে ভেবে কি মা পাখি বাসা ছাড়ে?
মোটেও না—ওর বুকেও বিশ্বাস থাকে।

সূর্য উঠবে, ঢেউ শান্ত হবে,
অন্ধকার নিজে থেকে ঝরে যাবে।
আলো ফিরবে ধীরে ধীরে,
এ বিশ্বাসই মানুষকে টিকিয়ে রাখে প্রতিদিন।

প্রতিটা মুহূর্তে তাই মনে হয়—
এই বুঝি কোনো ভাল খবর পথ চিনে চলে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost