
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমিরাত যুবদল নেতা নীল রতন দাসের সভাপতিত্বে , যুবদল নেতা ফরহাদ হোসেন ও শরিয়ত সবুজ এর যৌথ সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সিনিয়র সদস্য রাসেল আহমেদ, প্রধান বক্তা ইউএই বিএনপির সদস্য ইমাম শরীফ ইমু।
বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস আমির আলী,যুবদল নেতা তাজুল ইসলাম সবুজ, সাইদুর রহমান ,খন্দকার মঞ্জুর হাসান, সেলিম হোসেন, পাভেল আহমেদ , ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন খন্দকার মঞ্জুর হোসেন রিপন। বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়।”
মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা পরবর্তী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
Leave a Reply