শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

ভোলা ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সীল উধাও।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় একটি ভোটকেন্দ্রের নির্ধারিত কক্ষ থেকে নির্বাচনী সীল উধাও হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ভোটার ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি করেছে। তবে এ বিষয়ে প্রিজাইডিং অফিসার অবগত নন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহাম্মদপুর ইউনিয়নের আহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের ১২৮ নম্বর কেন্দ্রের ৭ নম্বর পুরুষ কক্ষ থেকে ব্যালট পেপারে ব্যবহারের জন্য সংরক্ষিত একটি সীল উধাও হয়ে যায়।
কেন্দ্রের ৭ নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান বলেন, “ভোটাররা ব্যালট পেপারে ব্যবহারের জন্য আমাদের কক্ষে দুটি সীল দেওয়া হয়েছিল। তবে কোন ভোটার সীলটি নিয়েছে, তা শনাক্ত করতে পারিনি।”

অন্যদিকে প্রিজাইডিং অফিসার ও চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. রোকনুজ্জামান বলেন, “এ বিষয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আমাকে অবগত করেননি। যেহেতু সীলটি হারিয়ে গেছে, এখন কিছু করার নেই।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নির্বাচন চলাকালীন এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই আশঙ্কা করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান জানান, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost