শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

ভোলার চরফ্যাশনে জবরদখল থেকে সম্পত্তি ফেরত পেতে সংবাদ সম্মেলন।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে ক্রয়কৃত সম্পত্তি সঠিকভাবে বণ্টন না করার অভিযোগ উঠেছে আঃ রহিম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী ও তার সন্তানরা।

রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় তাদের ব্যবসায়ীক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী অভিযোগ করেন, ১৯৯২ সালে তিনি তার ভাই আঃ রহিমের কাছ থেকে জিন্নাগড় মৌজায় এস.এ ৪৫৫নং খতিয়ান থেকে ২২ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে দিয়ারা জরিপের সময় তার নামে দিয়ারা জরিপ করে নেন। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পত্তি বণ্টনের কথা থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করেনি আঃ রহিম গং।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ন্যায্য অংশ বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আঃ রহিম তার সুবিধা মতো অন্যথায় জমি বিক্রয় করেছে। একাধিকবার আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই বিষয়ে চরফ্যাশন আদালত, নৌবাহিনী ও চরফ্যাশন থানায় একাধিক অভিযোগ এবং মামলা দায়ের করেছি।’

মোহাম্মদ আলীর সন্তানরা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, ‘বিষয়টি নিয়ে তারা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু প্রতিপক্ষ সহযোগিতা না করায় তারা গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান।’

এ বিষয়ে আঃ রহিম গংদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, মোহাম্মদ আলীর ছেলে নুরনবী বাদী হয়ে আঃ রহিমসহ তিনজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost