
এম.ইউ.মাহিমঃ দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৫,৬৫,৯৩,১১৫(পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ তিরানব্বই হাজার একশত পনেরো) মিটার অবৈধ জাল, ৩,৯৯৩(তিন হাজার নয়শত তিরানব্বই) কেজি মাছ, ৭,২০০(সাত হাজার দুইশত) রেণু পোনা, ৮০(আশি) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩১০(তিনশত দশ)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৩(একশত তিন)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪(চার)টি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে ৩০৬(তিনশত ছয়) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৫৬(ছাপ্পান্ন)টি মৎস্য আইন, ২৪(চব্বিশ)টি বেপরোয়া গতি আইন, ৯(নয়)টি অপমৃত্যু, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি নদী দুষণ এবং ১(এক)টি চুরি মামলাসহ মোট ৯২(বিরানব্বই)টি মামলা দায়ের করা হয় এবং ১১(এগারো)টি মৃতদেহ উদ্ধার করা হয়।জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Leave a Reply