শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

শারমিন ফেরদৌস’র “খোকন সোনা”

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার

খোকন সোনা
–শারমিন ফেরদৌস–

ও সোনা মা
বলতো একটু ভেবে
কেনো এতো জাপটে রাখিস
ছোট্ট গায়ের গন্ধ মাখিস
কিছু হলেই বক্ষ ভাসাস কেঁদে?

বলনা মা
কেনো এতো আদুরে তুই
তোর স্নেহেতে কাতুরে রই
কিসের এতো টানরে ও মা
দোষটি হলে তোর পিছনে
আড়াল করে রই
খারাপ হলে ও
আমি কি তোর খোকনসোনা হই?

ও সোনা মা চুপ কেনো রও
আমার কোন ভুলটি হলে
মুখ ফিরিয়ে সবাই নিলে
তুমি কেনো আড়াল করে
শুধু আমার হও?

কেনো গো মা এতো যত্ন করিস
আমায় ধরে বক্ষে ভরিস
জড়িয়ে রাখিস দিয়ে তোর
ওই স্নেহেরই জামা
নাড়িরটান কি একেই বলে
সত্যি করে বল মা?

কেনো এত্তো ভালোবাসিস আমায়
খারাপ হলেও ঢাকিস জামায়
সবকিছুরই আড়াল করে
গন্ধ মাখিস তোর আদরের
ছোট্ট খোকনসোনায়?

এমন করেই থাকিসরে মা
নাড়ির টানে ধরে রাখিস
তোর খোকনসোনার ছোট্ট জন্মনামা
তুই যে আমার স্বর্গীয় দূত
আমার লক্ষী সোনা মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost