শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে বৈঠক করেছেন জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বিএনপি সরকারের ভাবমর্যাদা রক্ষায় দলীয় নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। এছাড়াও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একাধিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost