শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭১ বার

চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার সর্ববৃহৎ থানা দুলারহাটে নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নুরবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউসুফ হোসেন কবির কমান্ডার। তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কবির কমান্ডার নুরবাদ ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি স্থানীয় তৃণমূল পর্যায়ে পরিচিতি লাভ করেন। যুব রাজনীতি থেকে উঠে এসে এবার স্থানীয় সরকার ব্যবস্থায় সরাসরি জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
নির্বাচনী অঙ্গীকার হিসেবে তিনি দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক উদ্যোগ জোরদার, ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও কালভার্ট সংস্কার এবং বিচার-সালিশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার কথা জানিয়েছেন।

তবে স্থানীয় রাজনৈতিক বাস্তবতায় প্রবীণ নেতাদের সমর্থন অর্জন এবং সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, যুব নেতা হিসেবে ইউসুফ হোসেন কবির কমান্ডার এর প্রার্থিতা নুরাবাদ ইউনিয়নের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost