শিরোনাম
দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই আবুবকর পুর আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এইচ এম এরশাদ ভোলা চরফ্যাশন নুরাবাদে চেয়ারম্যান প্রার্থী কবির কমান্ডার। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ে লেবার ক্যাম্প পরিদর্শন। ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ শারমিন ফেরদৌস’র “খোকন সোনা” উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো ইউএই

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭ বার

একাডেমির পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিনে পূর্ণ হতে পারে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের শুরু হবে শুক্রবার। খবর গালফ নিউজের

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ বুধবার (রমজানের ২৯তম দিন) চিরাচরিত নিয়মে চাঁদ দেখার রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগে চাঁদ ডুবে যাবে। ফলে ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব না। এর অর্থ হলো, ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) আমিরাত সময় ভোর ৪টা ২৪ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১৪ ঘণ্টা ৬ মিনিট। দিগন্ত থেকে এর উচ্চতা হবে ৬ ডিগ্রি এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত এটি আকাশে অবস্থান করবে।

পর্যবেক্ষণ কেন্দ্র আরও জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে আমিরাতের আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামি দেশে চাঁদ দেখার পরিস্থিতি তুলনামূলক অনুকূল হতে পারে।

এই গাণিতিক হিসাবের ভিত্তিতে একাডেমি উপসংহারে পৌঁছেছে, আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে যেসব দেশ কঠোরভাবে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে, স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের সেখানে ২১ মার্চ (শনিবার) ঈদ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost