আজ ১৬ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ‘বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত এই সভায় শিক্ষা খাতের আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।