1. online@pratidinbangladesh.net : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@pratidinbangladesh.net : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ময়নামতি প্রেস ক্লাবের ১৫ সদস্যের কমিটি গঠন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

সাগর দেবনাথ,বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার ময়নামতিতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ময়নামতি প্রেস ক্লাব’-এর ১৫ সদস্যবিশিষ্ট এক নবীন ও উদ্যমী আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে চ্যানেল এস-এর প্রতিনিধি সোহেব আক্তার শান্ত-কে আহ্বায়ক এবং দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সাগর দেবনাথ-কে সদস্য সচিব হিসেবে ঘোষনা করা হয়েছে।

শনিবার রাতে সাংগঠনিক এক জরুরি পর্যালোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের গতিশীলতা রক্ষা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার স্পষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হারুন (দৈনিক যুগান্তর), মোঃ নাঈম (সি বাংলা), মোহাম্মদ মাসুদ (দৈনিক আলোকিত সকাল), মধুসূদন বিশ্বাস ( বাংলা ৫২ নিউজ), মোঃ রবিন হোসেন রনি (দৈনিক ঢাকা) এবং মোঃ সুমন (দৈনিক বিজয় নিউজ)।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ রেজাউল (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ নাঈম (চ্যানেল সি বাংলা), মোঃ খোরশেদ (কুমিল্লা ক্রাইম বার্তা), প্রান্ত (ভোরের দেশ), তানভীর (কুমিল্লার আলো), মোঃ লোকমান (কুমিল্লা প্রতিদিন) এবং মোঃ রোকন (কুমিল্লা ক্রাইম বার্তা)।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ময়নামতি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ে এই প্রেস ক্লাব একটি সোচ্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হবে।

সদস্য সচিব সাগর দেবনাথ বলেন, “আমাদের মূল লক্ষ্য ময়নামতির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য একটি সুসংগঠিত ও শক্তিশালী মাধ্যম গড়ে তোলা। নির্ধারিত সময়সীমা অর্থাৎ এক মাসের মধ্যেই সবার মতামত বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কার্যনির্বাহী কমিটি উপহার দেওয়া হবে।”

স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ময়নামতি প্রেস ক্লাবের এই নতুন কমিটিকে সাধুবাদ জানিয়েছে এবং তাদের লেখনীর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost