
বিনোদন প্রতিনিধি: রুবিনা আলমগীর অভিনয় ক্যারিয়ারের দুই দশক পার করার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলেন। তার দীর্ঘ অভিনয় জীবনের পর্যালোচনা ও যাচাই বাছাই শেষে গত ২৩ মে শনিবার বর্তমান কার্যনির্বাহী কমিটির শেষ সভায় তাকে সম্মানজনক এই সদস্য পদ প্রদান করা হয়।
সাক্ষাৎকার বোর্ডে মিশা সওদাগর, জয় চৌধুরী, ডি এ তায়েবসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রশংসা অর্জন করেন এই অভিনেত্রী।
চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ প্রাপ্তির অনুভূতি প্রকাশে রুবিনা আলমগীর বলেন, দীর্ঘ অভিনয় জীবনে নানা ব্যস্ততার কারণে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হতে পারিনি।
সম্মানজনক ও মর্যাদাপূর্ণ শিল্পী সমিতিতে সদস্য পদ পেয়ে আমি আবেগাপ্লুত ও আনন্দে উচ্ছসিত। এটা আমার জীবনের আরেকটা সম্মানজনক অর্জন। প্রাপ্তির খাতায় আরো একটি সফলতার পালক যুক্ত হলো। আমাকে সদস্য পদ দেওয়ার প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Leave a Reply