1. online@pratidinbangladesh.net : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@pratidinbangladesh.net : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

ভোলা চরফ্যাশনের আহাম্মদপুর জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত – ৭

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

চরফ্যাশন প্রতিনিধি : দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছে।
রবিবার (২৪ মে ) রাত ১০ টায় এ ঘটনা ঘটে।

আহতদেরকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বরিশাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়, এঘটনায় ভুক্তভোগী মো: সেলিম বাদি হয়ে দুলারহাট থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় মো: সিরাজ (৪০) পিতা খোরশেদ আলম এর সাথে একই এলাকার মো: শহিদ মাঝি (৪৫) পিতা মোফাজ্জল হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয়দের আপোষ মিমাংসার কর্ণপাত না করে ওই জমি দখলে নেওয়ার পায়তারা করেন সিরাজ গং এর লোকজন।

দুলারহাট থানার অভিযোগ সুত্রে জানাযায় রবিবার ২৪ মে শহিদ মাঝি গং ৬০ বছরের বসবাস রত বাড়ীতে থাকার ঘড়ে বিল্ডিং ছাদের ঢালাই কাজ করতে করতে রাত গড়ালে পরিকল্পিতভাবে উৎত পেতে থাকা এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত সিরাজ গং এর নেতৃত্বে আশিক (২৭),আব্বাস (৪০),লাইজু (৩৭), পারভীন (৩৮), জান্নাত (২৯), আয়শা (৬০) সহ আরো ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, হকিস্টিক, লোহার রড, এসএস পাইপ, লাঠিসোটা নিয়ে বাড়িঘরে অতর্কিত হামলা করে মো: শহিদ মাঝি (৪৫) পিতা মোফাজ্জল হোসেন, মো: সেলিম (৩২) পিতা আলতাফ হোসেন, মো: ছিদ্দিক (২৮) পিতা আ: রব,মো: রুবেল (১৮) পিতা আ: রব,মোহাম্মদ রহিমা বেগম (৪৮) স্বামী আলতাফ হোসেন, মোহাম্মদ আমেনা বেগম (৪০) স্বামী আ: রব এদেরকে পিটিয়ে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণ অলংকার সহ বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

আহতদের ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শহিদ মাঝির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় বুধবার ২৭ মে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন

ভুক্তভোগী সেলিম জানান, দীর্ঘ ৬০ বছর ধরে তাদের পৈতৃক সম্পত্তিতে ভোগ দখলে আছেন। হঠাৎ এ জমি এলাকার ভূমি দস্যু নামে খ্যাত সিরাজ ওই জমি একটি খতিয়ানের অনুকুলে নিজের দাবি করেন যা নিয়ে চরফ্যাশন আদাতলে একটি মামলা দায়ের করেন ওই মামলা সেলিম গংদের নামে রায় হয়।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আলম চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost