শিরোনাম
চরফ্যাশন চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ভোলার জন্য প্রস্তাবিত মেডিকেল কলেজটি লালমোহনে স্থাপন করা হউক শিক্ষক কর্মচারী ঐক্যজোট আলোচনা সভা ভোলা দুলারহাট থানার ওসি’র সাথে প্রেসক্লাব দুলারহাটের সৌজন্য সাক্ষাৎ। চরফ্যাশন দক্ষিণ আইচায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার, সোমবার এবং বুধবার স্কুল খোলা, শুক্রবার স্কুল বন্ধ থাকবে। শারজায় স্বাধীনতার আমেজ: মধ্যরাতে ফুটবলের উন্মাদনায় মাতলো প্রবাসীরা। শহীদ জিয়ার স্বপ্নের সেই বিআরইবি: এক অবিচল আস্থার নাম ভোলার চরফ্যাশনে অবৈধ কয়লা তৈরির কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন সার্ক সাংবাদিক ফোরামের জি এস আব্দুর রহমান

চরফ্যাশন দক্ষিণ আইচায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার

চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকায় এক কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাদশা স্বর্ণকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, বাদশা স্বর্ণকার এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন এবং তার প্রভাবে দক্ষিণ আইচা অঞ্চলের যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে পুরো এলাকাকে। স্থানীয়দের অভিযোগ, অতীতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বারবার ছাড়া পেয়ে যান। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাবেক সংসদ সদস্য আব্দুল আল ইসলাম জ্যাকব এর সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জনমনে প্রচলিত রয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এর ঘনিষ্ঠ সহযোগী বা ক্যাডার হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। স্থানীয়রা আরও জানান, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায়, দক্ষিণ আইচা এলাকার যুব সমাজকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে দক্ষিন আইচা থানা পুলিশ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাদকের তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost