শিরোনাম
চরফ্যাশন চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ভোলার জন্য প্রস্তাবিত মেডিকেল কলেজটি লালমোহনে স্থাপন করা হউক শিক্ষক কর্মচারী ঐক্যজোট আলোচনা সভা ভোলা দুলারহাট থানার ওসি’র সাথে প্রেসক্লাব দুলারহাটের সৌজন্য সাক্ষাৎ। চরফ্যাশন দক্ষিণ আইচায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার, সোমবার এবং বুধবার স্কুল খোলা, শুক্রবার স্কুল বন্ধ থাকবে। শারজায় স্বাধীনতার আমেজ: মধ্যরাতে ফুটবলের উন্মাদনায় মাতলো প্রবাসীরা। শহীদ জিয়ার স্বপ্নের সেই বিআরইবি: এক অবিচল আস্থার নাম ভোলার চরফ্যাশনে অবৈধ কয়লা তৈরির কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন সার্ক সাংবাদিক ফোরামের জি এস আব্দুর রহমান

শারজায় স্বাধীনতার আমেজ: মধ্যরাতে ফুটবলের উন্মাদনায় মাতলো প্রবাসীরা।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের শারজায় উৎসবমুখর পরিবেশে পর্দা উঠেছে প্রবাসীদের বহুল প্রতীক্ষিত ‘স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে শারজাহ গ্রাউন্ড স্পোর্টস মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির উত্তেজনার মাঝেও ফুটবলের প্রতি প্রবাসীদের ভালোবাসা মাঠজুড়ে এক অভূতপূর্ব উন্মাদনার সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সংগঠনের সভাপতি ও আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল ‘চিটাগং এফসি’ এবং ‘বিএফসি সিটি’। লটারির মাধ্যমে নির্ধারিত এই দুই দলের লড়াই দেখতে শত শত প্রবাসী ফুটবল প্রেমী মাঠে ভিড় করেন। রাত ১২টায় রেফারির বাঁশি বাজার সাথে সাথেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিতে। মধ্যরাতেও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত করতালিতে মুখর হয়ে ওঠে খেলার মাঠ।

অনুষ্ঠানে জাহিদ হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ এনাম উদ্দীন সিআইপি, হাবিবুর রহমান, শহিদুল আলম, মো: মহসিন, এম এ ছালাম, আবছার উদ্দিন, মো: শহিদুল আলম, সাইফুল ইসলাম, ইয়াসির আরাফাত, আকতার হোসেন, মো: রফিক এবং মুবিনুল ইসলামসহ ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’-এর নেতৃবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

শারজাহর জনপ্রিয় সংগঠন ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’ আয়োজিত এই টুর্নামেন্টটি এবার আলোচনার শীর্ষে রয়েছে এর পুরস্কারের কারণে। টুর্নামেন্টের বিজয়ী দলের জন্য রাখা হয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ’ গাড়ি। এছাড়া রানার-আপ দলের জন্য থাকছে ৫ হাজার দিরহাম নগদ অর্থ। প্রবাসে কোনো ফুটবল টুর্নামেন্টে এমন রাজকীয় পুরস্কার আগে কখনো দেখা যায়নি, যা খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে।

আয়োজকরা জানান, বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনির মাঝে প্রবাসীদের বিনোদনের খোরাক জোগাতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতার মাসকে স্মরণীয় করে রাখতে এবং প্রবাসে বাংলাদেশি ফুটবলের মানোন্নয়নে এই ধারাবাহিক আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মাঠের এই লড়াই শেষে শেষ পর্যন্ত কোন দল বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়িটি নিজেদের ঘরে নিয়ে যাবে। এখন সেই প্রতীক্ষায় দিন গুনছেন আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost