শিরোনাম
চরফ্যাশন চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ভোলার জন্য প্রস্তাবিত মেডিকেল কলেজটি লালমোহনে স্থাপন করা হউক শিক্ষক কর্মচারী ঐক্যজোট আলোচনা সভা ভোলা দুলারহাট থানার ওসি’র সাথে প্রেসক্লাব দুলারহাটের সৌজন্য সাক্ষাৎ। চরফ্যাশন দক্ষিণ আইচায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার, সোমবার এবং বুধবার স্কুল খোলা, শুক্রবার স্কুল বন্ধ থাকবে। শারজায় স্বাধীনতার আমেজ: মধ্যরাতে ফুটবলের উন্মাদনায় মাতলো প্রবাসীরা। শহীদ জিয়ার স্বপ্নের সেই বিআরইবি: এক অবিচল আস্থার নাম ভোলার চরফ্যাশনে অবৈধ কয়লা তৈরির কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন সার্ক সাংবাদিক ফোরামের জি এস আব্দুর রহমান

ফ্রান্সে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৬ বার

ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থা ফ্রান্স এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন।

যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মিলাদুর রহমান জুমার, এবং আজিজুর রহমান এপন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলী আহমদ খান, সহ-সাধারণ সম্পাদক কামরুল আলম, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাশেদ আহমেদ টিটু, শিক্ষা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কবির হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইমরান আহমেদ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী,
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াকুব সৈনিক, জাফর আহমেদ, ফোয়াদ আহমেদ, তুষার ভূঁইয়া, নাজির আহমেদ, নাহিয়ান খান, মাসুদুর রহমান এবাদুর, টিপু সুলতান, শাহরিয়ার রহমান, জিল্লুল হক টিপু, আজমল আহমেদ বাবু, রাহেল আহমেদ, বুলবুল আহমেদ, মোঃ রাজু মিয়া, রুমেল আহমেদ, ছুরুক আহমেদ, মুরাদ আহমেদ, জমিরুল ইসলাম, মোহাম্মদ মুহিবুর রহমান, কামাল হোসেন এবং সৈয়দ তকবির আলী সহ আর অনেকে।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই মাস মানুষের মধ্যে ধৈর্য, ত্যাগ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করে।

তারা আরও বলেন, প্রবাসে বসবাস করলেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সাথে পরিচিত হতে সহায়তা করে।

ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost