শিরোনাম
চরফ্যাশন চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ভোলার জন্য প্রস্তাবিত মেডিকেল কলেজটি লালমোহনে স্থাপন করা হউক শিক্ষক কর্মচারী ঐক্যজোট আলোচনা সভা ভোলা দুলারহাট থানার ওসি’র সাথে প্রেসক্লাব দুলারহাটের সৌজন্য সাক্ষাৎ। চরফ্যাশন দক্ষিণ আইচায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার, সোমবার এবং বুধবার স্কুল খোলা, শুক্রবার স্কুল বন্ধ থাকবে। শারজায় স্বাধীনতার আমেজ: মধ্যরাতে ফুটবলের উন্মাদনায় মাতলো প্রবাসীরা। শহীদ জিয়ার স্বপ্নের সেই বিআরইবি: এক অবিচল আস্থার নাম ভোলার চরফ্যাশনে অবৈধ কয়লা তৈরির কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন সার্ক সাংবাদিক ফোরামের জি এস আব্দুর রহমান

দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হলেন সাংবাদিক আহমেদ আবু জাফর

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪০ বার

নিজস্ব প্রতিনিধি: দেশের সামাজিক অবক্ষয় রোধ এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চ এর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উপদেষ্টা মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সমাজ সচেতনতা এবং দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে আহমেদ আবু জাফরকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত উপদেষ্টা আহমেদ আবু জাফর তার প্রতিক্রিয়ায় বলেন, “দূর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি এই সংগঠনের সঙ্গে থেকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যেতে চাই।”

সংগঠনের সভাপতি সামসুর রহমান সোহেল (আর বি) আশাবাদ ব্যক্ত করে বলেন, আহমেদ আবু জাফরের মতো অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তির সংযুক্তি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। তার দিকনির্দেশনা দেশের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মঞ্চ বর্তমান সরকার দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost