
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলা চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসা দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদল নেতা হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো: সোয়াইব রহমান সোয়েব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অএ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ। অনুষ্ঠানে সমাজ সেবক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে কঠোর পরিশ্রম, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply