
মো: রাসেল,দুলারহাট প্রতিনিধি: ভোলা জেলার দুলারহাট থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আলম চৌধুরীর সাথে দুলারহাট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুলারহাট থানা কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ সামসুর রহমান সোহেল-এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন সিবলু-এর উপস্থিতিতে কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ সভাপতি মো: মস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নুর হোসেন, আইন সম্পাদক মো: মাহমুদুল হাসান, আপ্যায়ন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুমনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ওসি ইয়াসিন আলম চৌধুরী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি দুলারহাট থানাকে একটি জনবান্ধব ও সেবামূলক থানায় গড়ে তোলার পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, তারা সবসময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরতে কাজ করবেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুলারহাটকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply